██╠♥╣██╠♥╣██╠♥╣██╠♥╣██╠♥╣██
●═══════════◄►═══════════●
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ.
অনেকদিন ধরেই ভেবেছি আমার সম্পর্কে কিছু লিখব । অনেকের দেখি খুব সুন্দর করেই নিজেকে মেলে ধরেছে । পড়লে অনেক ভাল লাগে । মাঝে মাঝে ভাবি আমি লিখি , নিজেকে তুলে ধরি তবেই না আমার বন্ধুরা আমায় বুঝতে পারবে । কেউ যদি কাউকে বুঝতে নাই পারে তা হলে ত বন্ধু হয়ে লাভ ই নেই । তাই আজ নিজের সম্পর্কে কিছু লিখতে বসে গেলাম ।
.
ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম । অন্যরকম বলতে অনেক অন্যরকম । ছোটবেলায় আমার বন্ধুবান্ধব বলতে আমি আর আমার আকাশ । ঘরে দারিদ্র ছিল ঠিকই কিন্তু তার কারনে কখনো আফসুস হয়নি । আফসুস হয়েছে শুধু দুপুর বেলায় আমাকে ঘুমুতে বলতে আর সন্ধ্যায় বাইরে যেতে না দিলে । তবে এখানে আব্বুর একটা ম্যাজিক ছিল । আম্মু বলত – বাবু তুমি ঘুমাও ঘুম থেকে উঠলে জাদু । আম্মুকে যদি বলি কি জাদু , কি জাদু ? উনি বলে শুধু – উহু আগে ঘুমাও । ঘুম থেকে উঠেই বালিশের নিচ থেকে চকচক্কে ২ টাকা দেখতে পেতাম । খুশিতে বাকবাকুম হয়ে চলে যেতাম দোকানে রাস্তার পাশে । কিনে নিতাম – “বাটার বন” ।
বাটারবন চিনেন , বাটার বন হচ্ছে একটা রুটি য